শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আবারও শ্রেষ্ঠ ডিবি অফিসার পুরস্কার পেলেন এসআই আমিনুল ইসলাম 

#
news image

জেলা পুলিশের আয়োজনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নিকট থেকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার গ্রহণ করলেন ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

চলতি বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাসে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ সকল আসামী গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় এবং আইনি জটিলতা সুন্দরভাবে তদন্ত করায় ভালো কাজের জন্য এই উত্তম পুরস্কারে ভূষিত হন তিনি।

সোমবার (২২ মার্চ) বিকালে জেলা পুলিশ কার্যালয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পুরস্কার তুলে দেন উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম এর হাতে।

এক প্রতিক্রিয়ায় ডিবি উত্তর এর এসআই আমিনুল ইসলাম জানান," পেশাগত সাফল্যে আমি খুবই আনন্দিত।" পেশাগত দায়িত্ব পালনে আমি সর্বদা নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে।

তিনি আরও বলেন, এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মান্যবর ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) ও পুলিশ পরিদর্শক ডিবি (উত্তর) স্যারসহ তার টিমের সকল সদস্য ও সহকর্মীদেরকে। ভবিষ্যতে তিনি এই ধারা যাতে অব্যাহত রাখতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

২৫ মে, ২০২৩,  2:28 PM