শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পঞ্চগড়ে পৃথক পৃথক স্থানে অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

#
news image

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে)তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এদিকে,পঞ্চগড় সদরের মাগুড়া এলাকায় গত ১৬ মে (মঙ্গলবার) ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড়  আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ মে) গভীর রাতে তিনি  মৃত্যুবরণ করেন। তবে তাদের পরিচয় শনাক্ত হয়নি, একই সাথে তারা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ ও পঞ্চগড়  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা দুটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে  জানা যায়, বুধবার সকালে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বুলবুল স্থলবন্দর এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত (৪৬) ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথেই  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ও প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড়  আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড়

২৪ মে, ২০২৩,  8:25 PM