শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে ইয়াবাসহ আটক ১

#
news image

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৮ শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রহমত উল্লাহ (৪৬) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে করেছে র‌্যাব-৮।

(২২ মে) সোমবার উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় উইনার নামের একটি বাসে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত রহমত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেশাখালীয়া পাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।

ফরিদপুর র‌্যাব ৮- এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মাদারীপুর থেকে ছেড়ে আসা উইনার পরিবহনের একটি বাসে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মোঃ রহমত উল্লাহ মাদকের একটি বড় চালান নিয়ে ফরিদপুরে আসছেন। এ প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান নেয় এবং মাদক পরিবহনকারীর অবস্থান শনাক্ত করে। পরে উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমত উল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৮ শত ৯০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২ টি সিম এবং মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, রহমত উল্লাহ দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে আসছেন। আটকের পর তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

২৩ মে, ২০২৩,  8:55 PM