শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে এমপির ফোনে ক্ষুব্ধ হয়ে স্কুল সভাপতি কতৃর্ক শিক্ষক লাঞ্চিত

#
news image

নাটোরের লালপুরে উপজেলার ৯নং এবি ইউনিয়নে এমপির ফোনে ক্ষুব্ধ হয়ে বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি কতৃর্ক শিক্ষক লাঞ্চিতর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সরেজমিন পরিদর্শন করে জানা যায়  উক্ত বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় এর  সহকারী শিক্ষক খন্দকার মোঃ ফরহাদ হোসেন বিদ্যালয়ে কয়েকদিন না আসায় উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ এর সিদ্ধান্ত মোতাবেক সহকারী শিক্ষক মো:ফরহাদ হোসেনের বেতন কর্তন করলে,সহকারী শিক্ষক ফরহাদ হোসেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল) কে বেতন কর্তনের বিষয়টি অবগত করেন।এমপি  মহোদয় স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনের বেতন কর্তন না করার জন্য অনুরোধ করেন।

রবিবার ২১ মে দুপুর ২টার দিকে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদ বলেন তুমি এমপি মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছ কেন এমপি আমাকে ফোন দিয়েছিল আমি এমপির কথা শুনবো না আমি স্কুল কমিটির সভাপতি তোমার বেতন কর্তন করব। এই বলে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনকে খারাপ ভাষায় গালাগালি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উক্ত বিদ্যালয়ের অফিস রুমে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সামনে উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ ও তার চাচা দীন মোহাম্মদ উক্ত বিদ‍্যালয়ের সাবেক সভাপতি (বর্তমানে গেটম‍্যান পদে কর্মরত ) সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে চেয়ার তুলে মারধর করেন এবং উক্ত বিদ্যালয় হইতে বের করে দেয়।এতে বিদ্যালয়ের আশপাশের বসবাসরত বর্তমান ও সাবেক ছাত্ররা উত্তেজিত হয়ে উক্ত বিদ্যালয়ের মধ্যে ঢুকে স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মারধরের চেষ্টা করলে রাজু আহমেদ দৌড়ে গিয়ে অফিস কক্ষে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়।

পরে লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে তবে এখন পর্যন্ত উভয়ের কেউই অভিযোগ করতে আসেনি বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জল হোসেন ।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

২২ মে, ২০২৩,  4:52 PM