শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে সিএনজিচালিত রিকশার ধাক্কায় যুবক নিহত 

#
news image

নাটোরের লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. জুয়েল আলী (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের উপজেলার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। তিনি ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নবীনগর এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি মো. জুয়েল আলীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁকে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয় জুয়েল আলীকে।’

এ নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

২১ মে, ২০২৩,  6:38 PM