শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নগরকান্দার বহুল আলোচিত কুমার নদের সেতু নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

#
news image

ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের আরসিসি সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে উপজেলা সদরের কুমার নদে বহুল আলোচিত এ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। তিনি বলেন, এই এলাকার মানুষের কথা চিন্তা করে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী নব্বইয়ের দশকে বেইলি ব্রিজটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এলাকার মানুষের দাবি দাওয়ার কথা চিন্তা করে নতুন করে আরসিসি ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হলো। এই উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)

২১ মে, ২০২৩,  7:42 AM