শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভালুকার মেদুয়ারী ইউপি সদস্য সালমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

#
news image

ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ সালমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনজন শিক্ষকসহ সাতজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা আক্তার রাস্তা সংস্কার প্রকল্পের আওতায় উপকারভোগী ও সুবিধাভোগীদের সাথে আলোচনা ছাড়াই ব্যক্তি সুবিধা বহাল রেখে বকুল তলা মসজিদ সংলগ্ন আনুমানিক ১০০ ফিট রাস্তা কেটে মসজিদের প্রবেশদ্বারের সম্মুখে নতুন রাস্তা নির্মাণ করছে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ ও শত বছরের পুরনো রাস্তা। যার ফলে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাস্তা নির্মান প্রকল্প কমিটিতে ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা আক্তার সভাপতি ও তার নাবালক ছেলে সৌরভকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।

এ ব্যাপারে মুঠোফোনে সালমা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে কাজ করেছি। ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী বলেন, সালমার আবেদনের প্রেক্ষিতে সুপারিশ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

নাজমুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ)

১৮ মে, ২০২৩,  2:55 PM