শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি  

#
news image

রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, দেশে অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে বুধবার দুপুরে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। নিউজ বাংলা 

রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, চিকিৎসক ডা. মনোয়ারুল আজিজ।

নাগরিক প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  5:35 PM