বজ্রপাতে কৃষকসহ ১৪ গরুর মৃত্যু
জেলা সংবাদদাতা
১৭ মে, ২০২৩, 12:48 PM
বজ্রপাতে কৃষকসহ ১৪ গরুর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে সজিব হোসেন (২৫) নামের এক কৃষকসহ ১৪ টি গরুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরেরচরে এ ঘটনা ঘটে।
নিহত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সজিব প্রতিদিন খামারের গরু নিয়ে কামালপুরের চরে পতিত জমিরঘাস খাওয়াতে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে খামারের ৪১ টি গরু নিয়ে কামালপুরের চরে যান। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসার সময় বজ্রপাতে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই সজিব মারা যায়। বৃষ্টি শেষ হওয়ার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলহাজ প্রামানিক বলেন, বিকালে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় তখন আমি ফোনে ছেলেকে দ্রুত বাড়িতে চলে আসতে বলি। বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ একজন কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।