শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে বাসচাপায় বাইকের তিন আরোহী নিহত 

#
news image

ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় বাইকের তিন আরোহী নিহত হয়েছেন।

(১৬ মে) মঙ্গলবার রাত ৮ টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু।

নিহতরা হলেন, মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে বাইকটি ধাক্কা খেয়ে তিন বন্ধু ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে হুসাইন সরদার স্নাতক ডিগ্রিতে পড়াশোনা করতেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

১৭ মে, ২০২৩,  12:43 PM