কাশিয়ানীতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল বিতরণ

#
news image

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে বিকল্প কর্মসংস্থানের জন্য উন্নয়ন প্রকল্পের অধীনে গোপালগঞ্জের কাশিয়ানীতে দরিদ্র জেলেদের মাঝে তাদের জীবন যাত্রার মান উন্নয়নে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের তত্ত্বাবধানে উপকরণ সমুহ বিতরণ করা হয়।

জেলেদের জীবনের পট পরিবর্তনে মাছ ধরার পাশাপাশি আজ ২০টি পরিবারের হাতে তুলে দেয়া হয় ৪০টিছাগল , ছাগলের খাদ্য, সুস্থ রাখার জন্য ভ্যাকসিন ও ছাগলের বাসস্থান।

বিতরণী এই অনুষ্ঠানে উপস্থিতি ও জেলেদের উদ্দেশে বক্তব্য রেখে প্রকল্পের উপকরণ তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান।

এসময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম, ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

এম এ জামান কাশিয়ানী (গোপালগঞ্জ)

১৬ মে, ২০২৩,  5:55 PM