শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে চুরি যাওয়া তিন গরু উদ্ধার, আটক দুই

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি যাওয়া তিন গরু উদ্ধারসহ  চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬মে) দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চোরাই গরু সহ তাদের আটক করা হয়।

চুরির অভিযোগে আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আশরাফ আলীর ছেলে এমদাদুল হক(৩২), একই উপজেলার সিদলগুম্ব এলাকার ফরাজ উদ্দিন এর ছেলে বাবু (৩৮)।

পুলিশ জানায়, সোমবার (১৫মে) দিবাগত গভীর রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া মোড় এলাকার মোকারম হোসেনের বাড়ীর গোয়ালের তালা ভেঙ্গে একটি গাভী, একটি এড়ে গরু এবং একটি বকনা গরু  নিয়ে গাড়ীতে তোলার সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে, ততখনে চোরেরা গরু নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি রাতেই গরুর মালিক থানা পুলিশকে খবর দেয় এবং সকালে থানায় একটি অঙ্গাতনামা চোরেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান শুরু করে, প্রথমে মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গরুর হাটে একজন ক্রেতার কাছ থেকে একটি গরু উদ্ধার করে। পরে ওই গরুর সুত্র ধরে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে বাকি দুটো গরু উদ্ধার সহ এমদাদুল হক এবং বাবু কে আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, তিনটি গরু সহ চুরির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।আরও কয়েকজন জড়িত র‌য়ে‌ছে যা‌দের‌কে আটকের অভিযান চলমান রয়েছে।এঘটনায় গরুর মালিক মোকারমের স্ত্রী মল্লিকা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

১৬ মে, ২০২৩,  5:45 PM