শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষার পরবর্তী তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

#
news image

সোমবার (১৫ মে) সকালে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। আগামী ২৩ মে সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এরপরেই স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে। তবে পরীক্ষার সময় ও তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত রোববার (১৪ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকার কারণে সব বোর্ডের সোমবারের (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সে সময় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, সোমবার পরীক্ষার সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় ওই তারিখের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। সম্পাদনা: মাজহারুল ইসলাম

নাগরিক প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  1:58 PM