শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অটোচোর চক্রের ৩ সদস্য আটক, ৯ অটোরিকশা উদ্ধার 

#
news image

ঢাকার সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইকৃত ৯ অটোরিকশা উদ্ধার করা হয়।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।

গ্রেপ্তাররা হলেন, শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ (২৪) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী (৪২)।

তারা সবাই রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো।

এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা ওই রিকশায় একটি নির্দিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন।

পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন। এভাবেই তারা গরিব চালকদের শেষ সম্বল অটোরিকশাটি লুটে নেয়।

তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয়ের সদস্যকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

১৪ মে, ২০২৩,  5:40 PM