শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নিভেলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

#
news image

রাজশাহী আড়ানী পৌরসভা এলাকায় প্রবাসী মহিউদ্দিনের সাত লক্ষাধিক টাকা আত্মসাৎ অপহরণ ও নির্যাতনকারী নিভেলের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। আজ শনিবার সকালে বাগাতিপাড়া প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত নিভেল নাটোরের বাগাতিপাড়া দোবিলা গ্রামের মোঃ আনোয়ার এর ছেলে।

মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ওমান প্রবাসী ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, নিভেল খালাতো ভাইরা ভাই হওয়ায় বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ৭লাখ টাকা নেয়। এই টাকা ফেরত চাওয়ায় নিভেলের নেতৃত্বে হাফিজ জুবায়ের ও অজ্ঞাত কয়েকজন একটি নোহা মাইক্রোবাসে তুলে আমাকে অপহরণ করেন এরপর অজ্ঞাত জায়গায় বিবস্ত্র করে হাত-পা বেঁধে মারধর করে আমাকে অচেতন অবস্থায় নদীর ধারে ফেলে রেখে যায়। এই পাওনা টাকা চাইতে গেলে লেভেল আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় ।

বর্তমানে এই প্রতারক জেলহাজতে আছে। আমার টাকা ফেরতের সাথে সাথে প্রশাসনের কাছে নিবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

১৪ মে, ২০২৩,  8:53 AM