শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন

#
news image

গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে আলীম কাজী (২৫)। শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল কাজী চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার তাইজেল কাজীর ছেলে।

ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান, নিহতের মেঝ ভাই আলীম কাজী (২৫) মাদকাসক্ত ছিলো। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে পিতা ইসমাইল কাজীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো।

শনিবার সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বটি দিয়ে ইসমাইল কাজীর পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক আলীম কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যাকান্ডের আলামত বটি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহতের বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী মাদকাসক্ত ছিলো। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে আমার পিতার সাথে ঝগড়া হতো। মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বটি দিয়ে আমার পিতার ঘাড়ে কোপ দেয়। এতে সে মারা যায়।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি। আজ মাদকের জন্য টাকা চেয়ে পিতার সাথে ঝগড়ার এক পর্যায়ে পিছন থেকে বটি দিয়ে তাকে ঘাড়ে কোপ দিলে সে নিহত হয়।

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ

১৩ মে, ২০২৩,  9:19 PM