শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নগরকান্দা পৌরসভায় রাস্তা আটকিয়ে ১০ পরিবার কে অবরুদ্ধ

#
news image

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করায় ১০ টি পরিবার অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক মাতুব্বরের বাড়ির রাস্তায় বাশঁ ও নেট জাল দিয়ে চলাচল বন্ধ করে রাখায় ১০ পরিবার এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছেন।প্রায় ২০/২৫ বছর আগেই নগরকান্দা পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা পৌরসভার অর্থায়নে ৯ নং ওয়ার্ডের জগদিয়া বালিয়া গ্রামে মৃত মানিক মাতুব্বর এর বাড়ির রাস্তা করে দেন।

বর্তমানে রাস্তা এস বি বি করা সত্বেও মানিক মাতুব্বর এর নিকট আত্মীয় পৌর কাউন্সিলর আমিন ফকির এর  ভাই কাওছার ফকির পিতা সাধু ফকির গ্রাম জগদিয়া বালিয়া।  রাস্তাটি বেড়া দিয়ে আটকিয়ে দেয় যে কারনে তারা অবরুদ্ধ হয়ে আছে।সত্য মন্ডল নামে এক লোকের নিকট থেকে ৫/৬ মাস আগে ৬ শতাংশ জমি কিনে সেই জমির মধ্যো দিয়ে পৌরসভার রাস্তার কিছু অংশ আছে বলে রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় বলে মৃত মানিক মাতুব্বর এর ছেলে রিগান বলেন।৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিকো বলেন তারা মামাতো ফুফাতো ভাই তারা নিজেরা বেড়া দিছে আবার তারাই বেড়া খুলে দিবে।তবে রাস্তা বন্ধ করা মোটেও ঠিক হয়নি।

এবিষয় পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন আমার কাছে কেউ আসেনি কেউ এখনও লিখিত অভিযোগ করেনি।অভিযোগ করলে আমি ব্যবস্থা নিব।তবে রাস্তা আটকি রাখা তাদের মটেও ঠিক হয়নি।

কাউন্সিলর আমিন ফকির বলেন রাস্তা আটকি কেউ রাখতে পারবেনা আমি বাজার থেকে বাড়িতে গিয়ে বিষয়টি দেখছি।কথায় বলে জোর যার মুল্লুক তার।২০/২৫ বছর ধরে এই পৌরসভার রাস্তা দিয়ে ১০ টি পরিবার চলাচল করে আসছেন। কয়েক মাস হয় জমি কিনেই রাস্তা বন্ধ করে দেয় তারা।স্থানীয় সংবাদকর্মীদের ঘটনা স্থলে যাওয়ার খবর জানতে পেরে কাওছার ফকির তার লোকজন নিয়ে রাতেঁ পুনরায় নেট জাল দিয়ে পক্তভাবে বেড়া দেয়।কাওছার ফকির  কে কাজের স্থানে ও   বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)

১৩ মে, ২০২৩,  4:00 PM