শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সুখবর দিলেন জয়া আহসান

#
news image

অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল আবারো কৌশিক গাঙ্গুলির সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান। বিজয়া, বিসর্জন -এর পর এইবার ‘অর্ধাঙ্গিনী’। এই ছবির মধ্য দিয়ে পরিচালক কৌশিকের সঙ্গে তৃতীয় ছবিতে কাজ করলেন জয়া। ১২ মে (শুক্রবার) প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। 

২০১৯ সালে শুরু হয়েছিল এই ছবির শুটিং। অবশেষে মুক্তির তারিখ তথা সুখবরটি জানালেন জয়া নিজেই। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন আগামী ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’।

মূলত দুই নারীর জীবনের গল্প জানাবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন  ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।

ছবিতে চূর্ণী বা জয়ার বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। এর আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘শূন্য এ বুকে’- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আবারো একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে। এতে আরোও অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য।

নাগরিক বিনোদন ডেস্ক

১৩ মে, ২০২৩,  3:19 PM