শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভালুকায় গাঁজা চাষী আটক

#
news image

ময়মনসিংহের ভালুকায় ২৫টি গাঁজাগাছসহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার পাঁচগাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০) বসত ভিটায় বাড়ির আঙিনায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় ওই গাঁজার চাষ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেনের দিকনির্দেশনায় এস. আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর-কাশেম অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচগাঁও এলাকার তোতা মিয়ার বাড়ি থেকে ২৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। 

আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।#

নাজমুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ)

১২ মে, ২০২৩,  7:58 PM