শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর উপর নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ থেকে সুজাপুর গ্রাম পর্যন্ত ৫শ মিটার সংযোগ সড়ক এবং ছোট যমুনা নদীর উপর ৭৫ মিটার আরসিসি নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় নবনির্মিত সংযোগ সড়ক ও সেতু উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৭-২০১৮ অর্থ বছরের তিন কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ছোট যমুনা নদীর উপর গার্ডার ব্রীজ ও সংযোগ সড়কটি নির্মাণ করা হয়।

উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী(এলজিইডি) মিজানুর রহমান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

১১ মে, ২০২৩,  7:29 PM