শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালক নিহত

#
news image

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ মাহবুব হোসেন (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি.. ... রাজিউন)। তিনি লুধুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। রবিবার ৭ মে ১০.৪০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরআগে গত ৬ মে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

গত শনিবার উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন মারাত্মক হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় মারাত্মক জখম হয়ে রক্তপাত হয়েছে।

এদিকে মাহবুব হোসেনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। তার অসহায় সংসারে নেমে এসেছে কালো ছাপ। মাহবুবের ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে তার স্ত্রী পাগল প্রায়।

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর

১১ মে, ২০২৩,  6:57 PM