শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফরিদপুরে জিয়া হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

#
news image

ফরিদপুর সদরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে মোঃ জিয়া মোল্যা (৩৫)কে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদেরকে আরো  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ (১০ মে) বুধবার দুপুর ২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিরা হলেন- ফরিদপুর সদরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা মোঃ বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) এবং জুবায়ের মোল্লা (৩১)। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে মোঃ জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে গেল রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পরদিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

১০ মে, ২০২৩,  4:26 PM