শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৪০ তম বিসিএসে নন-ক্যাডার ৪ হাজার জনকে নিয়োগের প্রস্তুতি

#
news image

৪০তম বিসিএসে নন-ক্যাডারের সুপারিশ সংক্রান্ত সবকিছু প্রস্তুত করে রেখেছে পিএসসি। তবে নন-ক্যাডারে নিয়োগের নতুন বিধিমালা অনুমোদন না হওয়ায় সুপারিশ করতে পারছে না সংস্থাটি। বর্তমানে ৪০তম বিসিএসে উত্তীর্ণ ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর মধ্যে নন-ক্যাডার পদে অপেক্ষমাণ আছেন ৬ হাজার জন। 

পিএসসি’র সূত্র জানিয়েছে, নন-ক্যাডারে নিয়োগ বিধিমালা প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এটি অনুমোদন দেওয়া হবে। বিধি অনুমোদনের পর ১০ কর্ম দিবসের মধ্যে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হবে।

এ প্রসঙ্গে পিএসসি’র চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করতে আমরা পুরোপুরি প্রস্তুত। নিয়োগ বিধি হাতে পাওয়ার ১০ দিনের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে।

পিএসসি’র নন-ক্যাডার শাখা সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের নন-ক্যাডারে ৯ম গ্রেডে ১ হাজার ৬০০, ১০ম গ্রেডে ৭৫০, ১১তম গ্রেডে ৮০ এবং ১২তম গ্রেডে ১ হাজার ৭০০ পদ রয়েছে। 

নাগরিক ডেস্ক

০৯ মে, ২০২৩,  11:18 PM