শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নীলফামারীতে  ডাকাতি ঘটনার ৩ ডাকাত সদস্যকে গ্রেফতারে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

#
news image

নীলফামারীর ডোমারে ছোট রাউতা ব্রাহ্মনপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ। এদের মধ্যে একজনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন, বেড়াডাঙ্গা জেলেপাড়ার রবি চন্দ্র দাসের ছেলে অনিল চন্দ্র দাস, ছোট রাউতা এলাকার কালিদাসের ছেলে রঙ্গিয়া দাস ও সৈয়দপুরের লক্ষনপুর সরকারপাড়ার নজরুলের ছেলে নজু মামুদ।

গত ৩০এপ্রিল গভীর রাতে মুখোশধারী ৮থেকে ১০জনের ডাকাত দলটি পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুন্ঠন করে নগদ ১লক্ষ ৮৮হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন তৈজসপত্র। ঘটনার ৬দিনের মাথায় বিশেষ অভিযান চালিয়ে ক্লুলেজ ঘটনার রহস্য উদঘাটন করে ডোমার থানার পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় খোয়া যাওয়া অর্থ, স্বর্ণালঙ্কার, তৈজসপত্র পুরোহিত বিজয় চক্রবর্তীর পরিবারের হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে অনিল চন্দ্র দাসকে ৩দিনের রিমান্ড দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপকর্মের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল (পিপিএম সেবা) মোঃ মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম,ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম মানিক নীলফামারী। 

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী

০৯ মে, ২০২৩,  4:24 PM