শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে চাঁদাবাজির অভিযোগে পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

#
news image

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে সোমবার গভীর রাতে চাঁদাবাজির মামলা হয়েছে। সাভার মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ইউসুফ আলী চুন্নু বাদি হয়ে এ মামলা দায়ের করেন যার নং-২৮।

মামলার আসামীরা হলেন, সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান (২৫), একই এলাকার ইমান আলির ছেলে আলমগীর (৩০), সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকার সোহেল রানা (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), মজিদপুর এলাকার পাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সঞ্জীবসহ (২৪) অজ্ঞাতনামা আরও ১২ জন ।

এর আগে গত শনিবার (৬ মে) সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়েছেন বলেও অভিযোগ উঠে। এ ঘটনায় শনিবার রাতেই ওই ছাত্রলীগ নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটির পর্যবেক্ষণ করছি। চাঁদাবাজির সম্পৃক্ততা পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, চাঁদাবাজীর ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ আটক হয়নি বলেও তিনি জানান।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

০৯ মে, ২০২৩,  8:59 AM