শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শ্যামনগরে বার কেজি হরিণের মাংস সহ আটক দুই

#
news image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগের সহায়তায় বার কেজি হরিণের মাংস সহ দুই জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার(৮ মে) সকাল ১১টার দিকে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনি ষ্টেশন কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার মাহমুদপুর গ্রামে রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে হরিণের মাংস বিক্রীর সময় দুই জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস ও একটি মাথা আটক করা হয়।

আটক দুই জন হল উপজেলার যাদবপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আজাদ আলী (৩৫) ও মাহমুদপুর গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রবিউল ইসলাম বাবু(৩০)।

সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন মাংস সহ দুই জনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে ও  আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)

০৯ মে, ২০২৩,  8:48 AM

news image
শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই জন