শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন

#
news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সড়কের উপর ধর্ষকের অভিযুক্ত আসামী আমজাদ শেখের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে, (৮ মে) সোমবার বেলা ১২ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোষপুর ইউনিয়নের  মহিলা ইউপি সদস্য সাবিনা বেগম, স্থানীয় ব্যক্তি মোঃ মামুন মিয়া, এনামুল শেখ, বাশার শেখ ও আলিয়ার শেখ।  

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, গোবিন্দপুর গ্রামের মোঃ সাম শেখের পুত্র আনসার সদস্য আমজাদ শেখ (২৩) একজন প্রতারক ও লম্পট প্রকৃতির লোক। সে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিবেশী এক স্কুল শিক্ষার্থীর সঙ্গে প্রথমে প্রেম ও পরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিনের এ সম্পর্ক এক পর্যায়ে জানাজানি হলে মেয়ে ও তার অভিভাবকরা বিয়ের জন্য আমজাদের উপর চাপ সৃষ্টি করেন। কিন্তু চতুর আমজাদ ও তার পরিবার সব কিছু অস্বীকার করে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ভুক্তভোগী তরুণীর বাবা এনামুল শেখ আইনের শরণাপন্ন হন। 

গত ২৫ জানুয়ারী বোয়ালমারী থানায় মামলা হলে পুলিশ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে। কিন্তু ১৫/১৬ দিন কারাবাসের পর ধর্ষক আমজাদ জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষের উপর নানা ভাবে জুলুম- অত্যাচার শুরু করেন। তাই উক্ত আসামীকে আইনের আওতায় এনে  গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৯ মে, ২০২৩,  8:46 AM