শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বটিয়াঘাটায় পাওনা টাকা চাইতে যাওয়ায় পাওনাদারের উপর সন্ত্রাসী হামলা

#
news image

বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানা এলাকাধীন সাচিবুনিয়া চৌরাস্তার হাতিয়া ব্রিজ সংলগ্ন রূপা তেলের পাম্পের পাশে গত ৪ মে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টায় ভূক্তভোগী রবিউল ইসলাম (২৫) নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে চলে গেছে দুর্বৃত্তরা।

ভূক্তভোগী রবিউল উপজেলার লবনচরা থানার পুটিমারী এলাকার মোঃ মোজাফ্ফর শেখার পুত্র। ভূক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পুটিমারী এলাকার মোঃ রবিউল ইসলাম লবনচরা থানাধীন মোহম্মদনগর  মৃত হান্নান শেখের পুত্র মাসুদ ও পুটিমারী এলাকার মামুন শেখের নিকট বিভিন্ন সময়ে পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। উপায় না পেয়ে ভীতসন্ত্রস্ত ভূক্তভোগী পিকআপ ড্রাইভার মোঃ রবিউল ইসলাম ঘটনার এক ঘন্টা আগে লবনচরা থানার এসআই রহিমকে  মৌলিক ভাবে বিষয়টি অবগত করলে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

কিন্তু ঠিক তার এক ঘন্টা পরে পিকআপ চালক রবিউল রূপা তেলের পাম্পে তেল ভরতে গেলে সন্ত্রাসী চক্রের সদস্য  মোহাম্মদ এলাকার মাসুদ, রাসেল , রববেল শেখ ও মামুন শেখ সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মিলে প্রথমে রূপা তেলের পাম্পের পাশে এবং পরবর্তীতে তারা মটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে জীবনে শেষ করে দিতে রক্তাক্ত জখম অবস্থায় মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে ভূক্তভোগীকে রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। চিকিসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  ভূক্তভোগীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে জানান মামলার প্রস্তুতি চলছে ।

উপজেলা সংবাদদাতা

০৬ মে, ২০২৩,  3:33 PM

news image
রবিউল ইসলাম