মধুখালীতে ইউএনও'র ওপর হামলায়; ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)
০৬ মে, ২০২৩, 3:24 PM

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত (৫ মে) শুক্রবার দুপুরের দিকে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামানসহ ৪ জন আটক হয়েছেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং ইউএনও’র গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় গতকাল (৪ মে) বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরী। সে সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও’র ওপর হামলা করে। ভাঙচুর করা হয় ইউএনও’র সরকারি গাড়িটি। হামলায় এছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও চালকসহ ৬ জন আহত হন।