শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সরকারি ও কৃষকের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা বাজার সংলগ্ন ব্রীজের পাশে ভাগলগাছী গ্রামের দুই কৃষকের জমি এবং খাস খতিয়ানের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী জমির মালিক মোঃ আছাদ আলী।

ন্যায় বিচারের স্বার্থে উক্ত ভুমির উপর ১৪৪ ও ১৪৫ ধারা  জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের আদেশ অমান্য করে ভাগলগাছি গ্রামের ভূমিদস্যু মুকুল হোসেন, আব্দুর রশিদ ও ফরজ আলী নামের তিন সহোদর ও তাদের বাহিনী ভবন নির্মাণের কাজ শুরু করতে গেলে জমির মালিক আছাদ তাতে বাঁধা দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে মিডিয়াকর্মী পৌঁছিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ভূমিদস্যু মুকুল বাহিনীর সন্ত্রাসীরা। মামলার বাদী ও জমির মালিক মোঃ আছাদ আলী অভিযোগ করে বলেন, উপজেলার গয়হাট্রা বাজারের দক্ষিণপাশের্ব ব্রীজ সংলগ্ন ভাগলগাছি গ্রামে আমার নিজস্ব সম্পত্তিতে কারখানা ও লেদ মেশিনের ওয়ার্কসপ রয়েছে।

গত কয়েক মাস আগে আমার ভুমির জায়গা দখল করে একই গ্রামের ভুমিদস্যু মুকুল হোসেন, আব্দুর রশিদ ও ফরজ আলী নামের তিন সহোদর ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন মিলে আমার পৈত্রিক সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করে। এতে বাঁধা দিলে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মারপিট করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা সংঘবদ্ধভাবে হাজারো মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় নিরব  চাঁদাবাজি, সন্ত্রাসী, সুদ ও ঘুষের কারবার করে চলেছে। এমন কি তাদের কাছে এলাকার নারীরাও নিরাপদ নয় বলেও অভিযোগে জানান আছাদ।

তাদের এ সব কর্মকান্ডের প্রতিবাদ করায় আমাকে ও আমার লোকজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে এই ভুমিদস্যুরা। তাদের এমন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে আমরা বিব্রত ও অসহায় হয়ে পড়েছি। তিনি আরও জানান, মুকুল বাহিনীর বিরুদ্ধে আদালতে অবৈধ দখলের মামলা দায়ের করলে উক্ত মামলায় আদালত নালিশি সম্পত্তির উপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে এ আদেশও অমান্য করে অভিযুক্তরা বৃহস্পতিবার সকালে পুনরায় ভবন নির্মাণের কাজ শুরু করে।

এতে বাঁধা দিলে তারা লাঠিসোঠা নিয়ে আমাদেরকে মারার জন্য হুমকি দেয়। অভিযুক্ত মুকুল জানান, বাদীর অভিযোগ মনগড়াা। তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা সমাজের বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজের সঙ্গে জড়িত।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ

০৫ মে, ২০২৩,  3:28 PM