শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর স্থানীয়দের হামলা, গাড়ি ভাঙচুর

#
news image

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

(৪ মে) বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরের দিকে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগ দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও’র ওপর হামলা করে। এতে তিনি আহত হন। সরকারি গাড়িটি ভাঙচুর করে স্থানীয়রা।

ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিশি বৈঠকে ছিলাম। ইউএনও স্যারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়িটি ভাঙচুর করা হয়েছে। হামলায় পুরুষের থেকে নারীদের উপস্থিত বেশি ছিলো। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারিনি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ইউএনও আশিকুর রহমান চৌধুরীকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা তার ওপর এ হামলা বলে জেনেছি।  

এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিলো। স্থানীয়রা আমার ওপর হামলা করে। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। 

এ ঘটনায় ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় মামলার প্রক্রিয়াধীন চলছে।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৪ মে, ২০২৩,  10:10 PM