শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জিটিভি’র জেলা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

#
news image

ঠাকুরগাঁওয়ে জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক,  ঠাকুরগাঁও রিপোর্টার্স  ইউনিটির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, আদিবাসি নেতা সুবাস কজুরসহ অনেকে। মানববন্ধনে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈকি ব্যক্তিত্ব, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ।

মানববন্ধনে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদ কর্মীদের সাথে আছি এবং থাকবো। সেই সাথে সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক সকল মামলা বিনা পয়সায় পরিচালনার ঘোষনা দেন তিনি। এরপর সাংবাদিক নেতারা পরবর্তী করনীয় বিষয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময়ে মিলিত হন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের সংবাদ জিটিভিতে প্রচার করার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে গত ২৮ এপ্রিল জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মো. মুজিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৩,  9:42 PM