শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দৌলতপুরে পেট্রল ঢেলে আগুন দেবার ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরবাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বাবার পর মারা গেল তাঁর ছেলে ফারুক মন্ডল (২৫)।

চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ৬ জনের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান নিহত দিনু মন্ডলের ছেলে ফারুক মন্ডল।

এর আগে গত রবিবার (৩০ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল (৪০) এবং একইদিন রাতে দিনু মন্ডলের (৬৫) মারা যান।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ফারুক মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চিলমারীর ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। এ নিয়ে ঐ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও তিনি জানিয়েছেন।

তবে, স্থানীয়রা জানান, রাতের আধারে কে বা কারা মুখে কাপড় বেধে এসে বাড়িঘর থেকে গরু-ছাগল খুলে নিয়ে যাচ্ছে। যার ফলে তারা চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বেলা ৩ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় একটি রাস্তার জমিসংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে স্থানীয় মন্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

এ সময় ৬ জন দগ্ধ সহ ১৬ জন আহত হয়। দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল ২ জন মারা যায়।

গত ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ উল্লেখ সহ শতাধিক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব ও থানা পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

০৪ মে, ২০২৩,  9:40 PM