শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

#
news image

লর্ডসে হবে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসি চেষ্টা করছে লর্ডসের মতো একটি আইকনিক ভেন্যুতে মেগা এই ইভেন্টের ফাইনাল আয়োজন করতে।
যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরের ফাইনালও লর্ডসে হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সেবার ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউ জিল্যান্ড।
এবার অবশ্য যুক্তরাজ্যে করোনার বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। বায়ো-বাবলের ক্ষেত্রেও অতোটা কড়াকড়ি নেই। সে কারণে এবার আইসিসি আশাবাদী হয়ে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজন করতে।
এ বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমি মনে করি ফাইনাল লর্ডসে হবে। সেখানেই আমরা আয়োজন করতে চেয়েছি। এখন আমরা করোনামুক্ত। কোনো বিধি-নিষেধ নেই। সুতরাং আশা করছি ফাইনাল লর্ডসে আয়োজন করতে কোনো সমস্যা হবে না।’
তবে তার আগে আগামী মাসে আইসিসির সাধারণ সভায় ভেন্যু হিসেবে লর্ডসকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে হবে এবং ঘোষণা দিতে হবে।

প্রভাতী খবর ডেস্ক

০৫ জুন, ২০২২,  12:32 AM