শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুর জেলা প্রশাসনের সঙ্গে শিশু হাসপাতালের চিকিৎসা সেবার চুক্তি স্বাক্ষর

#
news image

ফরিদপুর জেলা প্রশাসনের সঙ্গে ডাক্তার জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের স্বাস্থ্য সেবা বিষয়ক চুক্তি হয়েছে।

গতকাল (২ মে) মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই চুক্তি সম্পাদন করা হয়।

এই চুক্তির আওতায় জেলা প্রশাসন কর্তৃক প্রচারিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

চুক্তির আওতায় ড. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর সাথে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ৩ টি স্কুল (ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল স্কুল এন্ড কলেজ, তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল) এর স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা MoU (Memorandum of Understanding) নিশ্চিত করা হবে ।

এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানিয়েছেন, এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীগণ এবং নারী শিক্ষকেরা ডিসকাউন্ট রেট এ স্বাস্থ্য সেবা পেয়ে থাকবে এবং প্রতি মাসে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ কর্তৃক শিক্ষার্থীদের রুটিন চেক আপ করবে।

এই চুক্তি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতাসহ স্বাস্থ্য বিষয়ক জটিলতা নিরসনে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, ড. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর সহ-সভাপতিগণ ও সাধারণ সম্পাদকসহ ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৩ মে, ২০২৩,  9:09 AM