শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক "মত বিনিময় সভা" অনুষ্ঠিত 

#
news image

"ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল" এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক "মত বিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ মে) সকালে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। 

অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সাভার সেটেলমেন্ট অফিসের পেশকার মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

০২ মে, ২০২৩,  9:49 PM