শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে চনপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে তিন মামলা গ্রেফতার ১৫

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। গত ৩০ এপ্রিল রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের পর রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গতকাল ২মে মঙ্গলবার অভিযান চালায়। অভিযানে ৬০৮ পুরিয়া গাঁজা, ৭৫ পুরিয়া হেরোইন, ১০টি ককটেল, ৪টি রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় সন্দেহভাজন ১৫জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মোস্তফা কামাল, আবু বক্কর সিদ্দিক, ডেমরা এলাকার আলামিন, চনপাড়া বহরের উজ্জল মিয়া, নাদিম, সোহাগ মিয়া, মুজিব, আরিফ, আনোয়ার হোসেন, খলিল আকন, সোহেল, শাহরিয়ার ইসলাম মÐল, শামীম, হাজারী মামুন চৌধুরী ও সাদেক। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে যাচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা। পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতার করছে।

মঞ্জুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০২ মে, ২০২৩,  3:58 PM