শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে জের নিহত ১ 

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪৫) নামে একজন খুন খুন হয়েছে। নিহত জাকির মোল্লা উপজেলার হোগলবাড়িয়া ইউপির সাহাপুর গ্রামের আরব মোল্লার ছেলে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১ টার দিকে সাহাপুর ও গাইনপাড়া মাঠের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাকির মোল্লার সাথে গাইনপাড়া এলাকার আবু মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ (মঙ্গলবার) সকালে গাইনপাড়া এলাকায় জাকির মোল্লা তার আবাদ করা মরিচের ক্ষেতে গেলে আবু মন্ডল ও তার স্বজনরা তার উপর চড়াও হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো হাসুয়া দিয়ে জাকির কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে, পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমিজমা নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রত জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

০২ মে, ২০২৩,  2:27 PM