শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

#
news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা আগের দিনের মতোই আছে।’

খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে শনিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন-অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। 

এর আগে রোববার অধ্যাপক জাহিদ বলেন, বেগম জিয়ার নিয়মিত চেকআপের পাশাপাশি কিছু উপসর্গ দেখা দিয়েছিল। সে জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসায় তার শরীর সাড়া দিচ্ছে।

হাসপাতালে খালেদা জিয়া কত দিন থাকতে পারেন এমন প্রশ্নে অধ্যাপক জাহিদ বলেন, এটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। কাজেই এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৩,  3:25 PM