শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দর্শকের ঘুষিতে চোয়াল ভেঙে হাসপাতালে রেফারি

#
news image

ফুটবল মাঠে খেলোয়াড়দের সঙ্গে রেফারির তর্ক-বিতর্ক যেন একেবারেই সাধারণ ঘটনা। এমনকি রেফারির সিদ্ধান্ত না মানতে পারলে অনেক সময় দর্শকরাও বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন রেফারির সঙ্গে। তবে রেফারির সঙ্গে দর্শকের সংঘর্ষের ঘটনা কিছুটা বিরলই।

এবার সেই বিরল ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে। শুধু সংঘর্ষই নয়, দর্শকের পিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছে সেই রেফারিকে।  রেফারিকে পিটিয়ে আহত করার এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে  সিডনির প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছিল প্যাডস্টো হর্নেটস এবং গ্রিন অ্যাকর ঈগলস।

সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছিলেন খোদর ইয়াঘি। ম্যাচ শেষে রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দেন এক দর্শক। শুধু ঘুষিই নয়, তার মাথায় লাথিও মারেন ২৫ বছর বয়সী ঐ যুবক। পরে অবশ্য সেই দর্শককে ইতোমধ্যেই গ্রেপ্তারও করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ নিজেদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিডনিতে একটি ফুটবল ম্যাচ শেষে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’

পরে জানা যায়, ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে ঐ দর্শকের কথা কাটাকাটি হয়। সেই কথাকাটির জেরেই খেলা শেষে রেফারিকে আঘাত করেন ঐ দর্শক। আহত হয়ে যাওয়া রেফারি ইয়াঘি সেসময় বলতে থাকেন, ‘আমার চোয়াল ভেঙে গেছে।’ পরে রেফারিকে উদ্ধার করে লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  10:46 PM