শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

#
news image

সুনামগঞ্জে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাস শ্রমিক নির্যাতনের বিচার ও অবৈধ যাত্রী পরিবহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সেখান থেকে আগামী ৪ মে (বৃহ¯পতিবার) অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার বিকালে শহরের মল্লিকপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক। তিনি বলেন, শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজি করে প্রভাবশালী চক্র। তাদের বিরুদ্ধে মামলার করেও কোনও ফল পাওয়া যায় না।

তারা পরিবহন শ্রমিক ইউনিয়নের সব নিয়মনীতি ভঙ্গ করে রিজার্ভ টিপের পরিবর্তে যাত্রী পরিবহন করে। এতে বাস ও মিনিবাসের শ্রমিক ও মালিকরা লোকসানে পড়েছেন। তাদের আয় রোজগার বন্ধের পথে রয়েছে। তিনি বলেন, শ্রমিকদের করা মামলাগুলো রহস্যজনক কারণে অচল হয়ে আছে। চাঁদাবাজির মামলার আসামিরা  পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। শ্রমিক নির্যাতনের মামলার কোনও বিচার হয় না।

এ জন্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে। ওই দিন থেকে সুনামগঞ্জে কোনও আন্তঃজেলা বাস, লোকাল বাস, মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলার ছয় রুটেই যানবাহন চলাচল বন্ধ থাকবে। দাবি মেনে নেওয়া না হলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেবেন শ্রমিক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজাউল কবীর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সহ-সাধারণ স¤পাদক মনর আলী,সাংগঠনিক স¤পাদক রজব আলী মোল্লা, সুমন মিয়াসহ সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ 

৩০ এপ্রিল, ২০২৩,  9:16 PM