শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মহেশপুরে সড়ক দূর্ঘটনায়  গার্মেন্টস কর্মীর মৃত্যু

#
news image

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় হাসান আলী (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৮টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের নোয়ানীপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সে সুন্দরপুর গ্রামের মোসারেফ হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, হাসান আলী জিন্নানগর বাজারের পিটি গার্মেন্টেসের একজন কর্মী। সন্ধ্যার পর জিন্নানগর থেকে সুন্দরপুর গ্রামের তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে নোয়ানীপাড়া মোড় নামক স্থানে রাস্তার উপর একটি গাছের ডাল পড়ে ছিল। এ সময় ডালের ধাক্কা লেগে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ছাগল বোঝায় একটি পিক-আপ তাকে চাপা দিয়ে চলে যায়। এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফ হাসান লুথান জানান, ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।   

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন কিন্তু থানায় কোন অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি।

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

৩০ এপ্রিল, ২০২৩,  8:41 PM