শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

উজিরপুরে হত্যার উদ্দেশ্যে ট্রাক চালককে কুপিয়ে যখম

#
news image

বরিশাল জেলার উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে  এক ট্রাক চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ কানসি গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে মোঃ আসাদুল হাওলাদার(৪৩)কে একই গ্রামের জুম্মান হাওলাদার(৩৩),অনিক হাওলাদার(২৫),সাইমুন হাওলাদার(২৫),নাইম হাওলাদার(২৬),আরিফুল হাওলাদার(২৬),মমিন হাওলাদার(২২),সুরুজ হাওলাদার(৩৫),শাকিল হাওলাদার(২২)মিলে পূর্ব শত্রুদার জের ধরে ২৪ এপ্রিল সন্ধ্যায় দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে বসতঘরে ঢুকে প্রকাশ্যে আসাদুল হাওলাদারকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এর প্রতিবাদ করায় তার ছেলে আদনান হাওলাদার(১৯) ও ভাতিজা সিদ্দিক হাওলাদার(২৩)কেও পিটিয়ে আহত করে নগদ অর্থ ও বসতঘর কুপিয়ে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আসাদুল হাওলাদারকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে এবং বাকী আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আহত আসাদুল হাওলাদার বাদী হয়ে ২৫ এপ্রিল উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে আহত আসাদুল হাওলাদার জানান ওই সন্ত্রাসীরা আমাকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে এবং বসতঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এছাড়া জুম্মান, অনিক,মমিন ও শাকিল মাদকসহ এলাকায় সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত'র পরিবার।

মোঃ মাহফুজুর রহমান, উজিরপুর

২৫ এপ্রিল, ২০২৩,  6:53 PM