শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা মিসরের

#
news image

পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিসর। ১ লাখ ১৪ হাজার কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে তা দৈর্ঘ্যে নীল নদকেও ছাড়িয়ে যাবে। এ প্রকল্পে ১৬ হাজার কোটি মিসরীয় পাউন্ড বা ৫২৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মিসরের। খবর অ্যারাবিয়ান বিজনেস।

নিউ ডেল্টা নামে একটি জাতীয় প্রকল্পের আওতায় দুটি পৃথক প্রকল্প বাস্তবায়ন হবে। সেগুলো হচ্ছে ইজিপ্টস ফিউচার ও সাউথ অব আল-ডাব্বা এক্সিস। কৌশলগত গুরুত্বপূর্ণ শস্য উৎপাদনে এ কৃত্রিম নদী প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশটির আমদানি ব্যয় হ্রাস পাবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যেসব দেশের খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মিসর। 

প্রকল্পটির আওতায় কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে ২২ লাখ একর জমি সেচের আওতায় আসবে। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্টের কাছাকাছি হওয়ায় এতে বড় অংকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে আবাদি জমির পরিমাণ বাড়ানো। দেশটির প্রধান খাদ্যশস্য গম হওয়া সত্ত্বেও মিসর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। 

মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা পরিষেবা সাইটের বরাতে জানা গেছে, নাগরিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও উদ্বৃত্ত শস্য রফতানির উদ্দেশ্যে নিউ ডেল্টা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া এর মাধ্যমে ১০ হাজার প্রত্যক্ষ ও ৩ লাখ ৬০ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। 

গত মার্চে সৌদি আরবও নীল নদের চেয়ে দীর্ঘ নদী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। চার মিটার গভীর ও ১১ মিটার প্রশস্ত নদীটি ১২ হাজার কিলোমিটার দীর্ঘ হবে। 

নাগরিক অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৩,  4:34 PM