শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দু'পক্ষ, নিহত ১

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় আহত হয়েছেন আরো পাঁচজন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

নিহত জামাল উদ্দিন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন মুকুল (৪৫)শাহ আলম (৪৮) মোশারফ হোসেন (৭০) ইমরান হোসেন (২৩) জুলমত (৬০)। 

আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর জানান। এলংজানি গ্রামের মসজিদের একটি পুকুরের লিজ নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিল। তারা নাকি লিজকৃত টাকা মসজিদে দিতো। 

এদিকে অন্য পক্ষ আজ পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ তাতে বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ বেঁধে গেলে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। 

ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন মারামারির প্রস্তুতি নিয়েই পুকুরে মাছ ধরতে এসেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ

২৩ এপ্রিল, ২০২৩,  4:31 PM