শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

আবারো কর্মী ছাঁটাই করছে মেটা

#
news image

বিদেশী সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয় বুধবার থেকেই শুরু হয়েছে এই ছাঁটাই প্রক্রিয়া। চাকরি হারাতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মী।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে পারে।

জানা গেছে, ভালো কর্মীগোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন মার্ক জুকারবার্গ। সেই লক্ষ্যেই নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের অধীনে থাকা সব প্রতিষ্ঠানের ম্যানেজারকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মচারি চাকরি হারাবেন।

এর আগে গত মার্চে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেন মার্ক জুকারবার্গ। সেই রেশ না কাটতেই, আবারো কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা। বুধবার ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ছাঁটাইয়ের পর অবশিষ্ট কর্মীদের নিয়ে নতুন করে টিম গঠন করা হবে। পাশাপাশি অনেক কর্মচারিকে নতুন ম্যানেজারের অধীনে কাজ করার জন্য পুনরায় নিয়োগ করা হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, উত্তর আমেরিকার যে কর্মীরা বাড়ি থেকে কাজ করতে সক্ষম, তাদের বুধবার সে ভাবেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে নতুন নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

নাগরিক অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৩,  3:40 PM