শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আনন্দবাজারের বর্ষসেরা অভিনেত্রী পরীমণি

#
news image

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্য থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

এবছর পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আনন্দবাজার

পুরস্কার নিতে কলকাতায়ও গিয়েছিলেন পরীমণি। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে। এ প্রসঙ্গে পরী বলেন, ‘আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!’ পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’

এ বছর ‘বছরের বেস্ট’ ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। 

নাগরিক বিনোদন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৩,  3:35 PM