শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নতুন পরিচয়ে পরীমণি

#
news image

উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করলেন তিনি। এবার ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে  প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। সেই অনুষ্ঠানেই উপস্থাপিকা হিসেবে দেখা যাবে তাকে।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়। চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আরো থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে গান গাইবেন তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, নিশিতা বড়ুয়া ও তাসনিম আনিকা।

এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

নাগরিক বিনোদন ডেস্ক

২০ এপ্রিল, ২০২৩,  11:27 PM