শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার ছাত্র 

#
news image

পরিবারের সাথে ঈদ করা হলো না যশোর অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী  হযরত আলী মিনা (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের। উল্লেখ্য যে গতকাল  বুধবার  সন্ধ্যার পর নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিংগা শোলপুর টু নোয়াপাড়া রোডে অবৈধ নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হযরত আলীর মৃত্যু হয়। সে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় মওলানা পড়ছিলেন। নিহত হযরত আলী নড়াইলের শিমুলিয়া গ্রামের গ্রামের ফারুক মিনার বড় ছেলে।

এলাকার শিমুলিয়া গ্রামের ফরহাদ হেসেন মিঠু জানান যে,ছেলেটি চাকই তার বোনের বাসায় ঈদের দাওয়াত দিয়ে বাসায় ফেরার সময়   চাকই  হাটের দিক থেকে আসা মোটরসাইকেল কে অপরদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা অবৈধ গরু ভর্তি নসিমন সরাসরি ধাক্কা দেয়। এতে মটরসাইকেলে থাকা হযরত আলী  মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এসময় গরু ভর্তি নসিমনে থাকা গরুর শিং তার মাথায় লেগে গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

নিহতের পিতা ফারুক মিনা জানান, ছেলের দুর্ঘটনার কথা জানতে পেরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে দেখি আমার মানিক আর নেই। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, মাথায় গরুর শিংয়ের আঘাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার সূত্রে জানা যায় দুর্ঘটনাস্থল নড়াইল জেলার মধ্যে হওয়ায় আইনগত ব্যবস্থা সেখানকার থানা গ্রহণ করবে। অভয়নগর থানার পক্ষ থেকে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।

এদিকে হযরত আলী মিনার লাশটি ২০ এপ্রিল দুপুর পর্যন্ত আইনি জটিলতার কারণে লাশ নেওয়ার জন্য স্বজনদের  হাসপাতালে  অপেক্ষা করেতে দেখা যায়। 

মোঃ ইবাদৎ হোসেন, অভয়নগর (যশোর)

২০ এপ্রিল, ২০২৩,  11:10 PM