শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দৌলতপুরে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু

#
news image

কুষ্টিয়ায় দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সোনিয়া (৮) ও শর্মিলা (২) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিল। এসময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। দুখু মিয়ার বসতঘরে তার দুই শিশু কন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় দুই শিশু কন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২০ এপ্রিল, ২০২৩,  10:50 PM